ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

সোহরাওয়ার্দী কলেজে লেজুড়বৃত্তিক রাজনীতি নিয়ে ফের বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০২:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ পলাশ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি –

সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে একসময় যারা প্রকাশ্যে দলীয় রাজনীতির বিরোধিতা করেছিলেন, তারাই এখন দলীয় রাজনীতির ব্যানারে কার্যক্রম শুরু করেছেন।সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে আবারও দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

এক বছর আগের একটি ভিডিও হঠাৎ করেই ভাইরাল হয়, সেখানে দেখা যায় যে কিছু সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছে এবং এক বছর পর তারাই দলীয় রাজনীতির ব্যানারে প্রকাশ ঘটিয়েছে।

প্রসঙ্গত গণধিকার পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রধিকার পরিষদ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার কমিটি ঘোষণা করেছে। যেখানে সভাপতি হিসেবে মো.গোলাম আকবার এবং সাধারণ সম্পাদক হিসেবে মিনার রহমান দায়িত্ব পেয়েছেন।

দায়িত্ব পাওয়ার পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ অভিযোগ করছিলেন যে,যারা একসময় দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য ক্যাম্পাসে আন্দোলন করেছে। তারা কেন আজ দলীয় রাজনীতির ব্যানারে প্রকাশ ঘটালো। এর ভিতর এক বছর আগেকার একটি ভিডিও হঠাৎ সবার সামনে চলে আসে যেখানে দেখা যায় সাধারণ সম্পাদক মিনার রহমান দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের সম্মুখ সারিতে নেতৃত্ব দিচ্ছেন। যে তারা ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি চায়না।সভাপতি মো.গোলাম আকবার এর একটি পোস্টও সকলের দৃষ্টি গোচর হয়,যেখানে তিনি লেজুড়বৃত্তিক দলীয় ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে বিরুপ অবস্থা  বিরাজ করছে।

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি মো: গোলাম আকবর বলেন,তখন যে পরিস্থিতি ছিল ছাত্রদের যে আগ্রহ ছিল,সোহরাওয়ার্দী কলেজের প্রায় সকলের রাজনীতি বন্ধের দাবি ছিল। আমরা তখন শিক্ষার্থীদের পালস বুঝে শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করি এবং প্রতিবাদ জানিয়েছি। এরপর ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি প্রচলনটা অগ্রাহ্য করেই ছাত্র সংগঠনগুলো পরিচালনা করছে। তখন এমন এক অবস্থা,যে তাদের প্রতিদ্বন্দ্বী কোন ছাত্র সংগঠন নেই। ফ্যাসিবাদি ছাত্রলীগের সময় যেমন রাজনীতি হয়েছে তেমনি দিকে এগিয়ে গেছে। তখন আমরা না চাইলেও, সাধারণ শিক্ষার্থী না চাইলেও, একটি পক্ষ যখন না থাকে তখন গণতান্ত্রিক সাম্য অবস্থা থাকে না। সাম্যবস্থার জন্যই আমরা এই আন্দোলন করেছি। একক প্রভাবমুক্তির জন্য এই আন্দোলন, এইজন্যই আমরা নতুন কমিটিতে ছাত্র রাজনীতিতে ব্যাক করেছি।

কমিটির সাধারণ সম্পাদক মিনার রহমান বলেন,দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আমরা ক্যাম্পাসে করবো না। আমরা চাই শিক্ষায় সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে। শিক্ষার্থীরা যদি মনে করেন আমরা শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও বিরুদ্ধে কাজ করছি তাহলে কমিটি থেকে অব্যহতি নিয়ে চলে যাবো।ক্যাম্পাসের রাজনীতি করবো না।

কলেজের শিক্ষার্থীরা মনে করছেন, ক্যাম্পাসে দলীয় প্রভাব কমিয়ে সবার জন্য সমান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সোহরাওয়ার্দী কলেজে লেজুড়বৃত্তিক রাজনীতি নিয়ে ফের বিতর্ক

আপডেট : ০২:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫