ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

সোহরাওয়ার্দী কলেজে (সিওয়াইবি)এর প্রথম ক্যারিয়ার বুস্টিং কর্মশালা অনুষ্ঠিত

মোঃ পলাশ মিয়া সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
  • আপডেট : ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার ২৮ এপ্রিল  সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের শহীদ সাংবাদিক অডিটোরিয়ামে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিল সিসিএস, লিংকডইন ব্যবহার, সিভি লেখার কৌশল এবং চাকরি সংক্রান্ত দিকনির্দেশনা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যাক্ষ ড. ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মুনির চৌধুরী ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন। প্রশিক্ষক হিসেবে বিডিজবস.কম-এর এজিএম মোহাম্মদ আলী ফিরোজ উপস্থিত ছিলেন।উক্ত কর্মশালাটি সঞ্চালনা করেন সোহরাওয়ার্দী কলেজ (সিওয়াইবি) শাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদা ইয়াসমিন সচেতন ভোক্তা গঠনের মাধ্যমে উন্নত জাতি গড়ার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি দেলোয়ার হোসাইন তরুণদের ভোক্তা অধিকার বিষয়ে সচেতন ও নেতৃত্বদানে সক্ষম করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষক মোহাম্মদ আলী ফিরোজ সিভি তৈরির কৌশল ও ক্যারিয়ার উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় সভাপতির বক্তব্যে সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি শাহরিয়ার ফাহিম ভবিষ্যতে আরও কর্মশালা ও সেমিনার আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, কনশাস কনজিউমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার সচেতনতায় কাজ করে যাচ্ছে, যার আওতায় বর্তমানে ১২ হাজারের অধিক স্বেচ্ছাসেবী সারা দেশে সক্রিয় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সোহরাওয়ার্দী কলেজে (সিওয়াইবি)এর প্রথম ক্যারিয়ার বুস্টিং কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫