ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

সোহরাওয়ার্দী কলেজে (সিওয়াইবি)এর প্রথম ক্যারিয়ার বুস্টিং কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার ২৮ এপ্রিল  সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের শহীদ সাংবাদিক অডিটোরিয়ামে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিল সিসিএস, লিংকডইন ব্যবহার, সিভি লেখার কৌশল এবং চাকরি সংক্রান্ত দিকনির্দেশনা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যাক্ষ ড. ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মুনির চৌধুরী ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন। প্রশিক্ষক হিসেবে বিডিজবস.কম-এর এজিএম মোহাম্মদ আলী ফিরোজ উপস্থিত ছিলেন।উক্র কর্মশালাটি সঞ্চালনা করেন সোহরাওয়ার্দী কলেজ (সিওয়াইবি) শাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদা ইয়াসমিন সচেতন ভোক্তা গঠনের মাধ্যমে উন্নত জাতি গড়ার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি দেলোয়ার হোসাইন তরুণদের ভোক্তা অধিকার বিষয়ে সচেতন ও নেতৃত্বদানে সক্ষম করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষক মোহাম্মদ আলী ফিরোজ সিভি তৈরির কৌশল ও ক্যারিয়ার উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় সভাপতির বক্তব্যে সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি শাহরিয়ার ফাহিম ভবিষ্যতে আরও কর্মশালা ও সেমিনার আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, কনশাস কনজিউমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার সচেতনতায় কাজ করে যাচ্ছে, যার আওতায় বর্তমানে ১২ হাজারের অধিক স্বেচ্ছাসেবী সারা দেশে সক্রিয় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সোহরাওয়ার্দী কলেজে (সিওয়াইবি)এর প্রথম ক্যারিয়ার বুস্টিং কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬