স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট : ০৭:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিক্রমপুর মানব কল্যাণ রক্তদান ফাউন্ডেশন ।

মুন্সিগঞ্জ উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মহীন ও অসহায় অর্ধশতাধিকের বেশি পরিবারের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যদের সহায়তায় এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, খেসারি ডাল, মুড়ি, বেসন,চিনি, সয়াবিন তেল, পিয়াজ, আলু, চিড়া ও খেজুর। পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে নিম্ম আয়ের মানুষের অধিকাংশেরই ইফতারি সামগ্রী কেনার সর্মথন হয় না। মানবিক দৃষ্টিকোণে সংঠনটির পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ শফিক, হাজী আতাউর খান , খান নজরুল ইসলাম হান্নান, হাজী কাদির শেখ, শিশির, আবিদ, জামাল, শহীদ বেপারী, হাবিবুর রহমান মোল্লা, কাউসার, রুমেল মেম্বার, কাজী আরিফ,লিমন ও সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা নাঈম হাসান বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সহযোগিতায় ও অনুপ্রেরণায় আমি ইফতার সামগ্রী বিতরণ করতে পেরেছি। তাদের সহযোগিতায় ও অনুপ্রেরণায় এই পর্যন্ত আসতে পেরেছি। বিগত বছরের ন্যায় আগামী বছরগুলোতে ও যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।
নিউজটি শেয়ার করুন




















