ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম লালমোহনে চুরির মিথ্যা অভিযোগে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক। তেল রেখে পালিয়ে যায় চালক বদলি চান শাহীন নিজেই, আটকে রেখেছে কে? লালমোহন উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদারের ছেলে কাইফের জন্মদিন, দোয়া কামনা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক

স্মার্টফোনের বাজার কোন পথে?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০২:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯ ৫৪৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বছর থেকেই বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হচ্ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলকে। গত গ্রীষ্মের সময় অ্যাপল প্রথমবারের মতো কোনো পশ্চিমা কোম্পানি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের কোম্পানি হয়ে ওঠে। তবে ওই অবস্থানে বেশি দিন টিকতে পারেনি। গত বছরের নভেম্বর মাসে আবার এক ট্রিলিয়ন ডলারের কোম্পানির মাইলফলক স্পর্শ করে অ্যাপল। তবে এরপর থেকে আবার অন্য পথে হাঁটতে শুরু করে প্রতিষ্ঠানটি। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো আইফোনের চাহিদা কমার পূর্বাভাস দেন। ওই খবরে অ্যাপলের শেয়ারের দাম ১০ শতাংশ কমে আসে। একই সঙ্গে বিশ্বের ঊর্ধ্বমুখী স্মার্টফোন বাজারে পতনের পথও দেখা যায়।

অ্যাপলের দুর্দশার কারণ হিসেবে চীনের অর্থনৈতিক অবস্থাকে দায়ী করেন অ্যাপল প্রধান টিম কুক। দেশটি থেকে মোট বিক্রি হওয়া অ্যাপল পণ্যের ১৮ শতাংশ আয় আসে। বাজার বিশ্লেষকেরা বৈশ্বিক অর্থনীতির ধীরগতি, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ প্রভৃতি কারণে মানুষের কেনাকাটার অভ্যাসে পরিবর্তন আসছে কি না, তা খতিয়ে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

স্মার্টফোনের বাজার কোন পথে?

আপডেট : ০২:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯