সর্বশেষ
হাঁসাড়া হাইওয়ে থানার উদ্যোগে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ১০:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে হাঁসাড়া হাইওয়ে থানার উদ্যোগে শীতার্তদের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।রবিবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার হাঁসাড়া কলেজ গেইল সংলগ্ন নির্মাণাধীন হাঁসাড়া হাইওয়ে থানা (গাজীপুর রিজয়ন) প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেল) অমৃত সূত্রধর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিআই শামীম আল মামুন, সার্জেন্ট বাহারুল সোহাগ, বিশিষ্ট সমাজসেবক এমএ সাত্তার প্রমুখ।
















