হাইমচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট : ১১:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাইমচরে পানিতে ডুবে খাদিজা আক্তার নামের ৩বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।শনিবার সকাল সারে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পশ্চিমচর কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত খাদিজা ওই গ্রামের ফল ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর গাজীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু খাদিজা সকলের অগচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে ডুবে যায়।পরে অনেক খোঁজাখুজির পর তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে ৩নং আলগী দুর্গাপূর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ আব্দুল জলিল ঘটনার সত্যতা শিকার করে বলেন, শিশুটিকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
















