ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ১৫ টাকা কেজির চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

২৯ বছর ধরে নেই কমিটি, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেলিম রানা ‎চরফ্যাশন প্রতিনিধি:

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা সদর দক্ষিণ আইচা বাজারে দীর্ঘ ২৯ বছর ধরে নেই কোনো বাজার পরিচালনা কমিটি না থাকায় বাজারের সার্বিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অস্বাস্থ্যকর মাছ বাজার, বেহাল স্যানিটেশন, ফুটপাত দখল এবং তীব্র যানজটের কারণে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীরা।

‎দক্ষিণ আইচা থানা বাজার একটি গুরুত্বপূর্ণ থানা সদর বাজার হলেও দীর্ঘদিন ধরে এখানে কার্যকর শৃঙ্খলার অভাব রয়েছে। বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে বিভিন্ন অস্থায়ী ও স্থায়ী দোকান। বাসস্ট্যান্ড থেকে থানা পর্যন্ত মূল সড়কের দুই পাশ দখল হয়ে থাকায় যান চলাচলে প্রতিনিয়ত মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

‎ফুটপাত দখল হয়ে যাওয়ায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও বাজার পরিচালনা কমিটি না থাকায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, মাছ বাজারে হাঁটুসমান কাদা জমে রয়েছে। মাছের পচা নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য যত্রতত্র ফেলে রাখায় দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি হওয়ায় জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

‎স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী ডাক্তার হাসনাইন বলেন, মাছ বাজারকে স্বাস্থ্যসম্মত করতে বাজারের দুই পাশে অন্তত ৫০ মিটার ড্রেন নির্মাণ এবং একটি আধুনিক টলঘর নির্মাণ জরুরি। পাশাপাশি বাজারে আগত মানুষের সুবিধার্থে পাবলিক টয়লেট ও বিশুদ্ধ পানির জন্য কয়েকটি গভীর নলকূপ স্থাপনেরও প্রয়োজন রয়েছে। বস্ত্র ‎ব্যবসায়ী সমিতির সভাপতি নীরব মিয়া বলেন ‎বাজারের জিরো পয়েন্ট থেকে পুরাতন বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৫০০ মিটার ড্রেন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে।  ইলেকট্রনিকস ব্যবসায়ী সাধারণত সম্পাদক  সালাউদ্দিন অভিযোগ করে বলেন, আগে ড্রেনটির প্রস্থ ছিল দুই ফুট। পরে তা এক ফুটে নামিয়ে নিম্নমানের নির্মাণকাজ করা হয়। ড্রেনে ঢাকনা না থাকায় ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। তিনি অন্তত তিন ফুট প্রশস্ত ও টেকসই নতুন ড্রেন নির্মাণের দাবি জানান।

‎এদিকে বাজারের প্রধান সড়কে রিকশা, বোরাক ও অন্যান্য যানবাহন যত্রতত্র পার্কিং করায় সারাক্ষণ যানজট লেগেই থাকে। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

‎হাওলাদার মেডিকেলের মালিক মিজান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় বর্তমানে বোরাকের জন্য তিনটি এবং বাসের জন্য একটি স্ট্যান্ড ব্যবহৃত হচ্ছে। একই এলাকায় একাধিক স্ট্যান্ড থাকায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হয়। তিনি সরকারি খাস জমিতে একটি গোলচত্বর নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে যানজট নিরসনের দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়ীদের উদ্যোগে ১৯৯৬ সালে সর্বশেষ দক্ষিণ আইচা থানা বাজার পরিচালনা কমিটি গঠিত হয়। কয়েক বছর পর সেই কমিটি বিলুপ্ত হয়ে যায়। এরপর দীর্ঘ ২৯ বছরেও নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। ফলে বাজার ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, ড্রেনেজ, স্যানিটেশন, ফুটপাত দখল ও যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের।

‎এ বিষয়ে ‎তিনি দক্ষিণ আইচা বাজার পরিচালনা কমিটি গঠনে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

‎দীর্ঘদিনের এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে,এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

২৯ বছর ধরে নেই কমিটি, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার

আপডেট : ০৭:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬