৪১ টি মসজিদে দোয়ার আয়োজন করেন ইউপি চেয়ারম্যানের
- আপডেট : ১১:০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা ধীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মায়ের জন্য ও তীব্র তাপমাত্রা থেকে রক্ষার জন্য ৪১ মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে ,গতকাল শুক্রবার ২৬ শে এপ্রিল বাদ জুম্মা ধীপুর ইউনিয়নের প্রতিটা মসজিদে এবং পাশের কিছু ইউনিয়নের মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা বলেন আমার মাতা গত ১৯-০৪-২০২৪ ইং শুক্রবার ইন্তেকাল করেছেন, এবং আমার বাবা অনেক আগে থেকেই দুনিয়া থেকে চলে গেছেন। তাই আমার মা, বাবা ও সকল মরহুমদের রুহের মাগফিরাত কামনা করি,পৃথিবীর যত মুমিন মুসলমান অন্ধকার কবরে শুয়ে আছে সকলকে তুমি ক্ষমা করে দাও এবং আমার মা-বাবাকে তুমি ক্ষমা করে দাও, ধীপুর ইউনিয়ন বাসী সহ সকল মুসলিমের সুখ-শান্তি ও তীব্র তাপপ্রবাহ থেকে আল্লাহ রক্ষা করুক, এবং সকল মুসলমানদের সফলতার জন্য আপনাদের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।
নিউজটি শেয়ার করুন





















