ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ আইচায় বিধবার জমি দখলের অভিযোগ লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার চরফ্যাশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান সভাপতি,সোহেব সম্পাদক তালতলী উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন লালমোহনে নবাগত ইউএনওকে শিক্ষক পরিবার’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা লালমোহনের নবাগত ইউএনও’র সাথে রেড ক্রিসেন্ট যুব টিমের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৭০ বছরের বসতভিটা দখলের অভিযোগ, আদালতের রায়েও মিলছে না জমি

কলেজছাত্রী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার হাতে খুন হয়েছেন এক ব্যক্তি।

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ১২:৩৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ ৪৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলেজছাত্রী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার হাতে খুন হয়েছেন এক ব্যক্তি।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুর রউফ আবু সাঈদ (৪৫)। তিনি উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের কোরবান আলী মণ্ডলের ছেলে।

এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত আমিনুল ইসলাম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে যুগান্তরকে জানিয়েছেন কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহতের মেয়ে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পড়ার সময় কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সদরের আলমপুর গ্রামের আমিনুল ইসলাম মেয়েটির গৃহশিক্ষক ছিলেন।

অনার্সে ভর্তির হওয়ার পর আমিনুল প্রায়ই মেয়েটিকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে তাকে বেশ কয়েকবার সতর্ক করেন মেয়েটির স্বজনরা।

বুধবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ও তার কয়েকজন সঙ্গী তার পথ আটকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন।

খবর পেয়ে মেয়েটির বাবা আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় আমিনুল ও তার সঙ্গীরা তাকে বেধড়ক পেটান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আমিনুলকে রাতেই আটক করা হয়। অন্যদের খুঁজছে পুলিশ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

কলেজছাত্রী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার হাতে খুন হয়েছেন এক ব্যক্তি।

আপডেট : ১২:৩৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯