ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে মাদ্রাসা পরিচালককে অপহরণের মামলার দুই আসামি গ্রেপ্তার যেখানে বসন্ত নামে সুখের বাতাসে – ইবাদতের বসন্ত রমজান মোবারক লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে আমের বাগানগুলো শ্রীনগর বাজারে ভোক্তা অধিদপ্তরের দ্রব্যমূল্যের মনিটরিং,দোকানিদের অর্থদণ্ড শ্রীনগরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী  গ্রেফতার  লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজের একন্ত সচিব হলেন আকবর হোসনে শ্রীনগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা  ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত লালমোহনে সেচ প্রকল্প দখলের অভিযোগ, ধান আবাদ নিয়ে শঙ্কায় কৃষকরা

চরফ্যাশনে মাদ্রাসা পরিচালককে অপহরণের মামলার দুই আসামি গ্রেপ্তার

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৬:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধি
‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা আবু সাঈদ আকনকে অপহরণ, হামলা, অর্থ ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে দক্ষিণ আইচা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

‎গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার রসূলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মঞ্জুর ছেলে মো. রাকিব স্বনকার (২৯) এবং চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনায়েত গাজীর ছেলে রাজিব গাজী (২১)।

‎বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির, তিনি জানান, রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাছ্নিমুল উলুম বাবুস সালাম মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ আবু সাঈদ আকনকে অপহরণ ও হামলার ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং চাঁদা দাবি করা হয়েছে।

‎তিনি আরও জানান, ঘটনায় ভুক্তভোগী সোমবার থানায় হাজির হয়ে ৬ জনকে আসামি করে একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চরফ্যাশনে মাদ্রাসা পরিচালককে অপহরণের মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ০৬:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬