দক্ষিণ আইচায় করাত কলের তিনটি ট্রান্সফরমার চুরি
- আপডেট : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে শারমিন আক্তার করাত কলে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। দক্ষিণ আইচা বিদ্যুৎ অফিসের মাত্র ২ কিলোমিটার দূরে এ চুরির এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১সেপ্টেম্বর) ভোরে বিষয়টি জানাজানি হয়। এর আগে সোমবার রাত ২টা থেকে ৩টার মধ্যে উত্তর চরমানিকা ১নম্বর ওয়াড়ের নতুন বাজারে সামনে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে তিনটি ট্রান্সফরমারটি চুরি হয় বলে মিল মালিক রহিজল সিকদার মেম্বার জানান। ৩৩ কেভি এইচটি লাইন তার নিছে ৪৫ কিলোভোল্ট ক্ষমতা সম্পন্ন তিনটি ট্রান্সফরমার অন্তত ৯০ কেজি তামার তার ছিল। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান,
ভোরে কৃষি কাজ করতে বের হলে রাস্তা পাশে পরে দেখেন বিদ্যুৎ তার ছিড়া মালা মাল এলোমেলো ভাবে পরে আছে । পরে দেখা যায় তাদের নিকটস্থ খুঁটিতে থাকা ট্রান্সফরমা নেই। পাশের একটি খালে ট্রান্সফরমারের খালি কভার পড়ে আছে। চোরচক্র তিনটি ট্রান্সফরমার নিচে ফেলে ভেতরের মূল্যবান কয়েল ও তার খুলে নিয়ে গেছে।
শারমিন আক্তার করাত কলের মালিক রহিজল সিকদার যানান আমার মিলের ১৫কেভি করে মোট তিনটি ট্রান্সফরমার নিয়ে যায়। এতে আমার অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে।
পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে দেখে যায়। এই বিষয়ে এলটি মো. আলামিন বলেন, সকালে এক গ্রাহক বিদ্যুৎ না থাকার বিষয়ে ফোন দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রান্সফরমার গুলো চুরি হয়েছে। ট্রান্সফরমার গুলো খুঁটি থেকে ফেলে পাশে নিয়ে ভেতরের কয়েল ও তার খুলে নিয়ে গেছে। ধারণা করছি, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে। নতুন ট্রান্সফরমারের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।
দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান,
এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন










