লালমোহনে অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট : ০৮:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, সাইবার ক্রাইম ও মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে লালমোহন থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মাদক বিরোধী র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
তিনি বলেন, সমাজকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এ সময় মাদক ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বানও জানান তিনি। এছাড়া তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান পুলিশ সুপার।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, শিক্ষাণবিশ সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মো. আব্দুল হক, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আতিকুর রহমান আবু তৈয়বসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন



















