সর্বশেষ
লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান ২০ হাজার টাকা জরিমানা
নাজমুল খান সুজন
- আপডেট : ০৫:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নাঙ্গলখালি এলাকার হেলাল সেমাই কারখানায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ানুল হক।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং যথাযথ প্যাকেজিং না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমান করা হয়।
লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ানুল হক জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন













