ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল শ্রীনগরে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে  বিজ্ঞান মেলা উদ্বোধন সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি লালমোহন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার টিআর কাবিখার তথ্য নিয়ে লুকোচুরি একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সেতারা বেগম শ্রীনগরে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা শ্রীনগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র‌্যালি লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে  বিজ্ঞান মেলা উদ্বোধন

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও
বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) এসএম আবু তালেবসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে দুপুরের দিকে বিজ্ঞান মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পাল। এদিন শ্রীনগর উপজেলার প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবন প্রদর্শনী নিয়ে হাজির হন। আমন্ত্রিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন ও বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে  বিজ্ঞান মেলা উদ্বোধন

আপডেট : ০৭:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬