সর্বশেষ
শ্রীনগরে ডাকাতি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ২ জনকে কুপিয়ে জখম
নাজমুল খান সুজন
- আপডেট : ০৮:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
শ্রীনগরে বাড়ির কেয়ারটেকার ও তার ছেলেকে কুপিয়ে রক্তাক্তজখম করে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক নগদ
টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতরা। সোমবার রাত ১টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতে ওই গ্রামের মৃত সাদেক আলীর বাড়িতে ১৫/২০ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। এ সময় বাড়ির কেয়ারটেকার আব্দুল মালেক লোকজনের উপস্থিতি টের পেয়ে বের হয়ে আসলে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে। আব্দুল মালেকের চিৎকারে তার ছেলে রোমান এগিয়ে আসলে ডাকাতরা তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তাদের চিৎকারে বাড়ির গৃহিনী ফারজানা আক্তার দরজা খুলে উঠানে ডাকাতের উপস্থিতি দেখে তার শ্বাশুরি ও দুই সন্তানকে নিয়ে
নীচ তলার একটি কক্ষে আশ্রয় নেন। এরই মধ্যে ডাকাতরা কেয়ারটেকার ও তার ছেলের হাত-পা বেধে জিম্মি করে বিল্ডিংয়ের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা বেশ কয়েকটি কক্ষের তালা ও আলমারি ভেঙ্গে তছনছ করে। পরে শ্বাশুরি সাহাতন নেছার রুম থেকে প্রায় ৩ ভড়ি ওজনের স্বর্ণালংকার ও নগদ প্রায় ১ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। এঘটনায় রাতেই শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, এই ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ ঘটনা স্থলে গিয়েছিলো।
বিষয়টি নিয়ে কাজ চলছে।
নিউজটি শেয়ার করুন




















