ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রীনগরে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত ৩  লালমোহনে ৬ পা নিয়ে গরু বাছুরের জম্ম! দেখতে উৎসুক জনতার ভীর। লালমোহনে অবৈধ বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার লালমোহনে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে হা-মীমের সাফল্য লালমোহন বাজারে দুই ব্যবসায়ীর উপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চরফ্যাশন সাব-রেজিষ্ট্রে অফিসের সহকারী নাহিদার বিরুদ্ধে অভিযোগের পাহাড় চরফ্যাশনে মাদ্রাসা পরিচালককে অপহরণের মামলার দুই আসামি গ্রেপ্তার যেখানে বসন্ত নামে সুখের বাতাসে – ইবাদতের বসন্ত রমজান মোবারক লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে আমের বাগানগুলো

শ্রীনগরে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত ৩ 

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৬:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় দুই নারীসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন প্রাইভেটকারটির চালক ময়মনসিংহের মজনু (৩৫), যাত্রী চাঁদপুরের সুমাইয়া (২৪) ও ঢাকার লিচুবাগান এলাকার মনিরুল ইসলামের কন্যা ইজমা (২৪)।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সমষপুর যাত্রী ছাউনীর সামনে হাইওয়ের ঢাকামুখী লেনে এদুর্ঘটনার ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৫১০৮০) দ্রুতগতিতে এসে সামনে থাকা আরেকটি অজ্ঞাত গাড়িকে সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারের চালকসহ ৩ জন আহত হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে তারা রাতে মাওয়া ঘাট এলাকায় ঘুরতে আসেন। পরে মাওয়ায় সাহরী খেয়ে ঢাকায় ফিরার সময় সমষপুরে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীনগরে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত ৩ 

আপডেট : ০৬:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬