ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার চরফ্যাশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান সভাপতি,সোহেব সম্পাদক তালতলী উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন লালমোহনে নবাগত ইউএনওকে শিক্ষক পরিবার’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা লালমোহনের নবাগত ইউএনও’র সাথে রেড ক্রিসেন্ট যুব টিমের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৭০ বছরের বসতভিটা দখলের অভিযোগ, আদালতের রায়েও মিলছে না জমি শ্রীনগরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কর্মস্থলে যোগদানে নৈশপ্রহরীর বাঁধা, ইউএনও’র কাছে অভিযোগ  লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল

শ্রীনগরে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে প্রত্যাশা দল চ্যাম্পিয়ন

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৯:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১ ১১০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের দল প্রত্যাশা চ্যাম্পিয়ন হয়েছে৷শনিবার সকাল ১০টায় উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।এতে রানার আপ হয় নবম শ্রেণির স্বাধীনতা দল৷

চ্যাম্পিয়ন হওয়া প্রত্যাশা দলের দলনেতা মাইশা ফাহমিদা এবং দুই বক্তা হলেন ফিহামনি ও আয়শা আখতার৷ রানার আপ হওয়া নবম শ্রেণীর স্বাধীনতা দলের দলনেতা সামিয়া ইসলাম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন৷তাদের অপর দুই বক্তা হলেন সাদিয়া আখতার ও আয়শা আক্তার।

এর আগে গত ২অক্টোবর বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।বিতর্ক প্রতিযোগিতায় নবম ও দশম শ্রেণির আটটি দল অংশগ্রহণ করে৷ফাইনালে ‘বৈষম্যহীন সমাজ গড়াই হবে রাষ্ট্রের মূল লক্ষ্য’ বিষয় নিয়ে বিতর্ক হয়।প্রত্যাশা দল পক্ষে ও স্বাধীনতা দল বিপক্ষে বক্তব্য উপস্থাপন করে৷

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান মাকসুদ আলম ডাবলু৷বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. মুজিবুর রহমান তালুকদার।

ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য মামুন কবির, মিজানুর রহমান পাঠান ও জানে আলম৷ আরো বক্তব্য রাখেন আবু তাহের ফারুকী, জিএম খালেদ ও মোস্তাফিজুর রহমান জিতু৷অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিদ্দিক সাইফুর জামান, সান্দ্র মোহন্ত, ইকবাল হুসেন বাবুল, নাজমুল হক কাজল, সুদীপ্ত সাহা বাঁধন, অনির্বান আচার্য ও আবুল কাশেম৷বিচারকের দায়িত্ব পালন করেন মোঃ আদেল মিয়া, দিলরোজ আক্তার বানু ও মুহাম্মদ আব্দুল আলিম৷

বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বই পড়া ও বিতর্কের গূরুত্ব তুলে ধরেন৷ বৈষম্য দূর করার কথা বলেন৷ বিতর্কের পরিধি উপজেলাব্যাপী করার আহবান জানান৷ বিতর্ক শেষে চ্যাম্পিয়ন ক্রেস্ট বিতরণসহ অংশগ্রহণকারীদের বই, ক্রেস্ট, স্মারক ও সনদ বিতরণ করা হয়৷প্রতিটি বিতর্কের শ্রেষ্ঠ বক্তাকেও ক্রেস্ট ও বই প্রদান করা হয়৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে প্রত্যাশা দল চ্যাম্পিয়ন

আপডেট : ০৯:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১