সর্বশেষ
শ্রীনগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
নাজমুল খান সুজন
- আপডেট : ০১:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
শ্রীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুচ আলী, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন, উপজেলা প্রাণীসম্প্রদ কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শামীম হোসেন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নিউজটি শেয়ার করুন



















