সর্বশেষ
শ্রীনগরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
নাজমুল খান সুজন
- আপডেট : ০৩:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
শ্রীনগরে র্যাবের অভিযানে শেখ মুন্না (৪২) নামে একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার হয়েছে। সে উপজেলার উত্তর বালাশুর গ্রামের মরহুম শেখ সুজা উদ্দিনের ছেলে। রবিবার বিকালের দিকে বালাশুরের বৌ-বাজার এলাকা থেকে আসামী মুন্নাকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা।
র্যাব-১০ এক বিজ্ঞপ্তিতে জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ-ভাগ্যকুল ক্যাম্পের র্যাব সদস্যরা অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী শেখ মুন্নাকে গ্রেফতার করেন। শেখ মুন্নার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকের মামলা রয়েছে। মামলা নং-০৯ (০৯) ১৭। সে ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
নিউজটি শেয়ার করুন




















