ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা লালমোহনে নিজ ঘর থেকে মাহে আলমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধি

 চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ১৯নং ঢালচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য  চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক মো: জসিম পাটওয়ারী  গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। ঢালচর ইউনিয়নের আপামর জনগণের দোয়ায় সিক্ত হয়ে তিনি মাঠপর্যায়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন। সোমবার বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে  একযোগে ব্যাপক গণসংযোগ চালান।

দিনভর প্রচারণার অংশ হিসেবে তিনি আনন্দ বাজার,  মাঝের চর বাজার, তারুয়া আদর্শ গ্রাম, পূর্ব ঢালচরসহ বেশ কয়েকটি এলাকা গণসংযোগ  করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, সাধারণ পথচারী ও সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নিজের প্রার্থিতার কথা জানান দিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগকালে  জসিম পাটোওয়ারী  তাঁর পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন:”

আমার চাচা সাবেক ইউপি চেয়ারম্যান থেকে সারাজীবন এই ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁদের দেখানো সততা ও সেবার পথ অনুসরণ করেই আমি ঢাল চর ইউনিয়নবাসীর সেবা করতে চাই।”

তিনি আরও জানান, একটি সমৃদ্ধ ও আধুনিক ইউনিয়ন গঠন ও  নদী ভাঙ্গন নিয়ে কাজ করবে বলে  তিনি বদ্ধপরিকর। এজন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের নাগরিকের কাছে আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন। প্রচারণাকালে স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ, এলাকার তরুণ সমাজ এবং বিপুল সংখ্যক সমর্থক তাঁর সাথে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

আপডেট : ০৮:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬