ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
২৯ বছর ধরে নেই কমিটি, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদন্ড লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন দক্ষিণ আইচায় কর্মজীবনের অবসানে সম্মাননা ও ভালোবাসায় সিক্ত তিন গুণী শিক্ষক লালমোহনে শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন, মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম দক্ষিন আইচায় ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, সতর্ক থাকার আহ্বান পুলিশের  লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীনগরে জায়গা দখল চেষ্টা ও ভাঙচূরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১২:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ৫৯৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রাণীমন্ডল গ্রামে জোরপূর্বক মালিকানা জায়গা দখল চেষ্টা ও ভাঙচূরের ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ওই এলাকার বাবুল শেখ (৫৫), ফারুক বেপারী (৫০), জমির মোড়ল (৫০), নুর ইসলাম (২৫), আব্দুল্লাহ (২৫), সেলিম (৫৫) সহ বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী শেখ হযরত আলীর (৮০) পুত্র মো. সোহেল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সরজমিনে গিয়ে টিনের ঘর ভাঙচূরের সত্যতা পাওয়া গেছে।এই দখল চেষ্টার সঙ্গে স্থানীয় ইউপি সদস্যর সংশ্লিষ্টতা থাকার তথ্য মিলেছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ফারুক বেপারী ও বাবুল শেখের নেতৃত্বে বেশকিছু লোকজন সড়কের পাশে হযরত আলীর পুত্র সোহেলদের মালিকা জায়গার ওপর সাইনবোর্ড টাঙ্গায়। হযরত আলীর পরিবারের লোকজন বাঁধা দিতে আসলে তাদেরকে মারধর করা হয়।এ সময় সোহেলদের একটি টিনের ঘর ভাঙচূর করে।হযরত আলীর পুত্র সোহেল জানান, প্রাণীমন্ডল মৌজায় আরএস ২১২নং খতিয়ানের আরএস ৫০৯নং দাগে ১৪ শতাংশ জমি পৈত্রিক সূত্রে ও ক্রয়সূত্রে ভোগদখল করে আসছি।কবরস্থানের রাস্তা নির্মাণের অজুহাতে জোরপূর্বক আমাদের জায়গাটি দখল চেষ্টা করছে অভিযুক্ত ব্যক্তিরা।অথচ কবরস্থানের জমিসহ রাস্তার জায়গা আমার বাবা দান করেছেন।কবরস্থানে যাতায়াতের রাস্তাটি দৃশ্যমান আছে।চক্রটি রাস্তার নামে বাড়ি দখল করার চেষ্টা করছে।বাঁধা প্রদান করলে বাড়ির মহিলাদের ওপর হাত তুলে ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে জানতে ফারুক বেপারীকে মোবাইল ফোনে কলা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় ইউপি সদস্য মো. আমির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সত্য নয়।আমরা ক্রয়সূত্রে ওই জায়গার পাশে রাস্তা নির্মাণের জন্য মাটি ফেলছি।৪১ শতাংশ জায়গা ক্রয় করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি।মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে জায়গা দখল চেষ্টা ও ভাঙচূরের অভিযোগ

আপডেট : ১২:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩