ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই — এমপি নুরুল ইসলাম নয়ন লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ চরফ্যাশনে মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ/ ‎আহত কলেজছাত্রের মৃত্যু লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল! ষোলঘর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ  উপলক্ষে র‌্যালি লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৫:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পৃথক ২ দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে এক্সপ্রেসওয়ের কামারখোলা ব্রিজের ঢালে মুরগিবাহী একটি চলন্ত পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। পিকআপের চালক ও হেলপার ভিতর থেকে বেরিয়ে আসার পর গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়রা জানান, খবর পেয়ে দ্রæত শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার কিছুক্ষণ পর একই স্থানে ঢাকামুখী ৩টি বাসের সংঘর্ষ বাঁধে। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা

নিশ্চিত করে বলেন, কামারখোলা ব্রিজের ঢালে ঢাকামুখী মুরগি বোঝাই চলন্ত পিকআপ ভ্যানটির গিয়ার বক্স গরম হয়ে চালকের সিটে আগুন ধরে গেলে গাড়িটি উল্টে যায়। তার আধঘন্টা পর একই স্থানে দ্রুতগতির দোলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস সড়ক রেলিংয়ের সাথে ধাক্কা দেয়। এতে পিছনে থাকা পূর্বসা ও চন্দ্রা পরিবহণের দুটি বাস একটি আরেকটির সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় অন্তত ৮ জন যাত্রী আহত হন। হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, মুরগির পিকআপের চালক ও হেলপার নিরাপদে বেরিয়ে আসে। বাস সংঘর্ষের ঘটনায় আহত কয়েকজন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। গাড়িগুলো হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

আপডেট : ০৫:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫