ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

শ্রীনগরে মোবাইল কোর্টের অভিযানে ড্রাম ট্রাক আটক, কারাদন্ড ও জরিমানা

খান সুজন
  • আপডেট : ০৬:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে অবৈধভাবে কৃষি জমি ভরাট ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ড্রাম ট্রাক আটক করা হয়েছে। রাতের আধারে কৃষি জমি ভরাটের লক্ষ্যে এসব ড্রাম ট্রাকে

করে বালু আনা হচ্ছিল। রবিবার রাত ১১টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের দিক নির্দেশনায় উপজেলার ফুলকুচি ও দামলা এলাকায় অভিযান চালিয়ে ড্রাম ট্রাকগুলো আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ জনকে ৭ দিন করে কারাদন্ড প্রদানসহ মোট ৫ জনকে আর্থিক জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল। এ সময় শ্রীনগর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও ভরাট ঠেকাতে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, ভরাট বাণিজ্য সিন্ডিকেট চক্রের সদস্যরা এখন রাতের আধারে বিভিন্ন সড়ক ব্যবহার করে ড্রাম ট্রাকে করে বালু আনছে। বালুভর্তি এসব ভাড়ি ড্রাম ট্রাকের ওভারলোডিংয়ে সরকারি কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের ব্যপক ক্ষতিসাধন হচ্ছে।

মাটিবাহী ড্রাম ট্রাক ও বিভিন্ন ট্রলির যাতায়াতে উপজেলার বিভিন্ন লিংকরোড দেবে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক খানাখন্দে পরিণত হচ্ছে। ভরাট বাণিজ্য প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের অভিযানে খুশি তারা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল জানান, রাঢ়িখাল ইউনিয়নের ফুলকুচি ও দামলায় আটককৃত বালুবাহী ড্রাম ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোবাইল কোর্ট বসিয়ে সড়ক ও পরিবহণ আইন- ২০১৮’র আওতায় মোট ৫টি মামলা করা হয়। এতে ২ জনকে ৭ দিন করে কারাদন্ড প্রদানসহ ৫ জনকে অর্থদন্ড করা হয়। এ সময় জরিমানার মোট ১৫ হাজার ২০০ টাকা আদায় করা হয়। জনস্বার্থে উপজেলায় অবৈধ ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে মোবাইল কোর্টের অভিযানে ড্রাম ট্রাক আটক, কারাদন্ড ও জরিমানা

আপডেট : ০৬:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫