সর্বশেষ
নাজমুল খান সুজন
- আপডেট : ০৯:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মোনাজাত অনুাষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা বিএনপির সাবেক পৌর ছাত্রদলের যুগ্মআহবায়ক সাংবাদিক অপুহাসানের উদ্যোগে লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব আনিছল হক মিয়ার প্রতিষ্ঠিত হাজী আয়েশা জামে মসজিদে জুমার নামাজের পর এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় দোয়া মাহফিলে মসজিদের মুসল্লিসহ বিভিন্ন ধর্মপ্রাণ মানুষজন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিউজটি শেয়ার করুন





















