সর্বশেষ
শ্রীনগরে র্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ মাদক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০১:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ২৪৬ বার পড়া হয়েছে
খান সুজন, শ্রীনগরে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ৩ বোতল ফেন্সিডিল ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর ফ্যান কারখানার পূর্ব পাশে একটি পরিত্যক্ত জমি থেকে পিস্তলসহ মাদক উদ্ধার করেন র্যাব-১০’র সদস্যরা। র্যাব-১০ এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করে। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২, ভাগ্যকুল-শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল উপজেলার রাঢ়িখালের বালাশুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলিসহ মাদক উদ্ধার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
















