ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

FCPS সাব-স্পেশালিটি: একটি অদৃশ্য সংগ্রামের গল্প- ডাঃ ফ্লোরিডা রহমান

বিশেষ প্রতিবেদক
  • আপডেট : ১০:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনেকে ভাবেন FCPS সাব-স্পেশালিটি বুঝি কেবল একটি ‘অ্যাড অন ডিগ্রি’। কেউ কেউ এটাকে অলঙ্কারের মতো দেখেন — বাহ্যিক সৌন্দর্য বাড়ায়, কিন্তু প্রয়োজনে কাজের নয়।

কিন্তু যারা এই পথে হেঁটেছেন, তারা জানেন, এটি কেবল ডিগ্রি নয় — এটি রক্ত, ঘাম, আত্মত্যাগ আর অসংখ্য নির্ঘুম রাতের ফসল।
General FCPS পাস করাটাই যেখানে অনেকের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, সেখানে পাসের পর ৫ বছর অপেক্ষার পর Subspeciality তে ভর্তির যোগ‍্যতা অর্জন করতে করতে সকল প্রার্থীর বয়স প্রায় চল্লিশ ছুঁই ছুঁই হয়ে যায়। তারপর শুরু হয় নতুন যুদ্ধ । যে বয়সে সে নিজের সন্তানের পড়াশোনার দেখাশুনা করবে সে সময়ে তারা ব‍্যস্ত হয় আরও তিন বছরের জন‍্য নিরন্তর ক্লিনিক্যাল ট্রেনিং, In Depth পড়াশুনা, থিসিস,নতুন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের জন‍্য।শুরু হয় প্রতিনিয়ত আত্মসমালোচনা, – “কেন আসলাম এই বয়সে পড়তে” , নিরন্তর সেলফ-ডাউটের সাথে লড়াই, এবং অবশেষে চূড়ান্ত পরীক্ষার উত্তরণ — এই পুরো যাত্রাটাই একেকজন যোদ্ধার আত্মজয়।

আমাদের দেশের জন্য এই সাব-স্পেশালিস্টরাই ভবিষ্যতের অন‍্যতম ভরসা। কারণ যদি আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে নিজস্ব হাতেই সমৃদ্ধ করতে চাই, তাহলে আমাদেরকেই নিজেদের দক্ষতায় বিশ্বমানের হতে হবে। প্রতিটি সাব-স্পেশালিস্ট মানে একজন রোগীর বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা পাওয়ার সুযোগ। মানে পরিবার বাঁচা, সমাজ বাঁচা, অর্থনীতি বাঁচা।

তাই, যারা এই কঠিন পথ পেরিয়ে এসেছেন বা এখনও হাঁটছেন — আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা।

এবং যারা এই যাত্রাকে তুচ্ছ মনে করেন — অনুরোধ করবো, একবার অন্তত চোখে চোখ রাখুন সেই চিকিৎসকের, যিনি জীবনের সেরা সময়গুলো ব্যয় করেছেন আপনাকে সেবা দিতে নিজেকে প্রস্তুত করতে, জাতিকে উপহার দিচ্ছেন সেই সেবক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

FCPS সাব-স্পেশালিটি: একটি অদৃশ্য সংগ্রামের গল্প- ডাঃ ফ্লোরিডা রহমান

আপডেট : ১০:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫