PRP বা Platelet Rich Plasma থেরাপি- ডাঃ ফ্লোরিডা রহমান
- আপডেট : ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
PRP বা Platelet Rich Plasma থেরাপি হল এমন একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি, যেখানে রোগীর নিজের শরীরের রক্ত থেকে প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা সংগ্রহ করে জরায়ু বা ডিম্বাশয়ে প্রয়োগ করা হয়। এই প্লেটলেটে থাকে গ্রোথ ফ্যাক্টর ও হিলিং প্রোটিন, যা টিস্যু পুনর্গঠন, রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং কোষের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

বন্ধ্যাত্বে PRP এর কার্যপ্রণালী-
রক্ত সংগ্রহ – রোগীর হাত থেকে অল্প পরিমাণ রক্ত নেওয়া হয়।
প্লাজমা প্রস্তুত – সেন্ট্রিফিউজ মেশিনে ঘুরিয়ে রক্ত থেকে প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা আলাদা করা হয়।
PRP প্রয়োগ – প্রস্তুত PRP জরায়ুর আস্তরণে (Endometrium) বা ডিম্বাশয়ে ইনজেকশন করা হয়।
কোষ সক্রিয়করণ – গ্রোথ ফ্যাক্টর টিস্যুতে নতুন কোষ গঠন ও রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে, যা গর্ভধারণের উপযোগী পরিবেশ তৈরি করে।
কাদের জন্য উপযোগী?
জরায়ুর আস্তরণ পাতলা (Thin Endometrium) যাদের
IVF বা IUI বারবার ব্যর্থ হয়েছে
বয়সজনিত ডিম্বাশয় কার্যক্ষমতা কমেছে
কিছু হরমোনাল সমস্যা থাকা রোগী
সুবিধা-
রোগীর নিজের রক্ত ব্যবহার হওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়া প্রায় নেই
টিস্যু রিজেনারেশন ত্বরান্বিত করে
প্রাকৃতিকভাবে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি করতে সহায়ক
বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্), এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন
চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৩ টা – রাত ৮ টা
১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫
সিরিয়াল: 01711-433 332
#PRPচিকিৎসা #PRPথেরাপিবাংলাদেশ #বন্ধ্যাত্বচিকিৎসা #drfloridarahman #ডাঃফ্লোরিডারহমান #infertilityspecialist #doctor
নিউজটি শেয়ার করুন





















