ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রীনগরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি আব্দুল্লাহ লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!

অবৈধভাবে শেখ হাসিনা ১৫ বছর দেশকে শাসন করেছেন- মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ২২৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়। তবে খেয়ে থাকি, আর না খেয়ে থাকি আমরা ভারতের গোলামী করবো না। ভারত শেখ হাসিনাকে ১৬ বছর ক্ষমতায় রেখেছে। পতনের পর আবার তারা সেই মাসির দেশে আশ্রয় নিয়েছে। অন্যায় ও অবৈধভাবে শেখ হাসিনা ১৫ বছর দেশকে শাসন করেছেন। শেখ হাসিনার এসব অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতো তাদের আয়না ঘরে বন্দি করা হতো। সেখানে চালানো হতো অমানবিক নির্যাতন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীনগর বাজারে প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, হ্যাঁ-না ভোটের কোনো আইনি ভিত্তি নেই। বিএনপির এতে আপত্তি ছিল। তবে নির্বাচনে ঠিকমতো না হওয়ার শঙ্কায় বিএনপি অনিচ্ছা শর্তেও রাজি হয়েছে। নির্বাচনের পর এটি আবার বিশ্লেষণ করে দেখবে বিএনপি।

মেজর হাফিজ ধানের শীষে সবাইকে ভোট দেয়ার জন্য বলেন। সকলকে এবং তরুন ভোটারদেরকে যোগ্য প্রার্থী এবং সৎ লোক দেখে ভোট দেয়ার জন্য বলেন। একটি দল মহিলাদেরকে দিয়ে মানুষের বাড়ি বাড়ি পাঠিয়ে বলছে দাড়িপাল্লা/ফুলকপিতে ভোট দিলে বেহেস্তে পাওয়া যাবে। অথচ সে দলটি সংসদ নির্বাচনে ৩শ আসনের মধ্যে একজন মহিলা প্রার্থী দেয়নি। তারা সবসময় মহিলাদেরকে আসবাবপত্রের মতো ব্যবহার করছে।

বদরপুর বিএনপির (দক্ষিণ) সভাপতি মো. মারুফ এর সভাপেিতত্ব এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, বদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মেম্বারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

অবৈধভাবে শেখ হাসিনা ১৫ বছর দেশকে শাসন করেছেন- মেজর হাফিজ

আপডেট : ০৮:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬