সর্বশেষ
এইচএমপিভি(HMPV) ভাইরাস আতংকের কিছু নেই- ডাঃ এমএইচ চৌধুরী লেলিন
নাজমুল খান সুজন
- আপডেট : ১২:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
এইচএমপিভি(HMPV) ভাইরাস আতংকের কিছু নেই। এশিয়ার চীন,ভারতসহ বেশ কিছু দেশে এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমোভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে নতুন করে আতংকের অবস্থা তৈরি হতে পারে। অনেকে কোভিড ১৯-র কথা মনে করছে। এইচএমপিভি সংক্রমণে ঠাণ্ডাজ্বর বা ফ্লু-র মতো অসুস্থতা হয়। বেশির ভাগ ক্ষেত্রে জ্বর,সর্দি,কাশি, গলাব্যথা ইত্যাদি হয়,তবে তীব্র কাশি,শ্বাসের অসুবিধা, শ্বাসটান বৃদ্ধি, নিউমোনিয়া ইত্যাদি হতে পারে। পাঁচবছরের কম বয়েসী শিশু এবং ৬৫ বছরের বেশিদের ক্ষেত্রে অসুস্থতা তীব্র হতে পারে। মার্কিন যুক্তরাস্ট্রে এইচএমপিভি একটি সাধারণ রোগ। উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। সাধারণত এই রোগে মৃত্যুর সংখ্যা বিরল তবে অন্যকোনো জটিলতা থাকলে মৃত্যুর মতো ঘটনা ঘটতে পারে

নিউজটি শেয়ার করুন











