কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পর নিজস্ব বাস পেয়েছে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা
- আপডেট : ১১:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শহীদ সোহরাওয়ার্দী কলেজ ৭৫ বছর পূর্ণ করলেও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধার অভাব রয়ে গেছে। উন্নত ক্যাম্পাস, আধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ ক্লাসরুম ও ল্যাব, ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল, বাস এবং ক্যান্টিনের অভাব এই কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা।

তবে দীর্ঘ দিনের অক্লান্ত সংগ্রামের মধ্য দিয়ে আজ ২৩ই জুন ২০২৫ ইং সকাল ১১টায় দুটি দোতলা বিশিষ্ট বাস উদ্ভোদন করেন অত্র কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় ও অন্যান্য শিক্ষকবৃন্ত।
অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, আমাদের এই বাস কলেজের সকল দল মত নির্বিশেষে সকল শিক্ষার্থীদের বাস। এটা কোনো একক দলীয় বাস না, কলেজ এর সকল শিক্ষার্থীদেরদের দাবি ছিলো, এবং বিভিন্ন সংগঠন আন্দলোন করেছে, কাজেই এই কৃতিত্ব সোহরাওয়ার্দী কলেজ সকল শিক্ষার্থীদের। আজকের এই শুভ সূচনায় সবাইকে আমি সাদরে আহবান জানাচ্ছি। তোমরা সবাই দোয়া করবে,যেনো আমরা এই পুরো প্রক্রিয়াটা সঠিক ভাবে সম্পন্ন করতে পারি। আমি শহীদ সোহরাওয়ার্দী কলেজের দুটি বাসের সময় ও রাস্তার তালিকা ঘোষণা দিচ্ছি, ১ম বাস শহীদ আব্দুল্লাহ, এটি সকাল ৭টা ১০মিনিটে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে যাত্রা শুরু করে কাঠেরপুল,কোনাপাড়া,মাতুয়াইল,মিঠাপাড়ি,কাজলা, যাত্রাবাড়ি, ধোলাইখাল হয়ে সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে আসবে। ২য় বাস মুক্তি ঠিক একই সময়ে অর্থাৎ সকাল ৭টা ১০মিনিটে বাড্ডা থেকে যাত্রা শুরু করে রামপুরা ব্রিজ হয়ে রামপুরা বাজার, মালিবাগ, খিলগাঁও ,বাসাবো, মুগ্ধা, মানিক নগর, সায়েদাবাদ হয়ে সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে আসবে। আবার ঠিক দুপুর ২টা ৩০মিনিটের সময় ক্যাম্পাস থেকে উপরের উল্লেখিত রাস্তায় যাত্রা করবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবন্তী বলেন, আজকের দিনটি সত্যিই আনন্দের ছিল। কলেজে যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন পাওয়ার এই উদ্যোগ শিক্ষার্থীদের আনন্দ ও উদ্দীপনা ছড়ানোর পাশাপাশি তাদের শিক্ষার প্রতি আরও মনোযোগী হতে সাহায্য করবে।
বাংলা বিভাগের নাদিয়া বলেন, আমরা প্রত্যেক শিক্ষার্থী আশা করতেছি আজকের এই দিনে যেমন শিক্ষার্থীর সকল সুযোগ সুবিধার কথা বিবেচনা করে দুটি যাতায়াত পরিবহন ব্যবস্থা করেছেন অধ্যক্ষ মহোদয়, ঠিক তেমনি করে সকল শিক্ষার্থীদের সুবিধার্থে ভবিষ্যতে অত্র কলেজ শিক্ষার্থীদের জন্য, হল, ক্যান্টিন, উন্নত ক্লাসরুম, গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজটি শেয়ার করুন




















