ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই — এমপি নুরুল ইসলাম নয়ন লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ চরফ্যাশনে মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ/ ‎আহত কলেজছাত্রের মৃত্যু লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল! ষোলঘর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ  উপলক্ষে র‌্যালি লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিছু রাজনৈতিক দল আমাদেরকে কেবল জনগণ বানিয়ে রাখতে চায়: সামান্তা শারমিন

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৮:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আমরা দেখেছি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রীক প্রচারণা ছিল কিছু বিরোধী রাজনৈতিক দলের। তারা সব সময় আমাদের জনগণ বানিয়ে রাখতে চায়। জনগণ বানিয়ে রাখলে আমাদের ওপর অত্যাচার করা সহজ। যদি আমরা নাগরিক হয়ে উঠি, তাহলে আমরা অধিকারের কথা বলবো। তবে আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে সকলে নাগরিক হয়ে উঠেছি। আমাদের অধিকারের কথা আমরা মোড়ে মোড়ে বলবো।
শনিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পৌরশহরের চৌরাস্তার মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সামান্তা শারমিন আরও বলেন, ২৪-এর ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যে ফ্যাসিস্ট সংবিধান ছিল তা বাতিল হয়ে গেছে। এখন নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমাদেরকে শুধুমাত্র সংসদীয় নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, এতো পরিমাণ ছাত্র-জনতা শহীদের মধ্যদিয়ে আমরা বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। সেটা পরিবর্তনের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
তিনি বলেন, আওয়ামী লীগ শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী দল। আমরা সকলে প্রত্যক্ষ করেছি, এই আওয়ামী লীগ কিভাবে ১৫ বছর বাংলাদেশের জনগণের ওপর ঘুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছিল।
তিনি আরও বলেন, ১৫ বছরের ফ্যাসিস্ট আমলে যা যা দেখেছি তা ভুলে যাওয়ার নয়। আমরা ১৫ বছরে এদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার হতে দেখেছি। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, প্রত্যেকটি বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এও দেখেছি, বাংলাদেশে যত বিরোধী রাজনৈতিক দল আছে, তারাও বাংলাদেশের মানুষের সঙ্গে সেই সততা অবলম্বন করতে পারেনি। তারাও বাংলাদেশের মানুষের পিঠ বিছিয়ে নিজেদের সুবিধা আদায় করে নিয়েছে। সেই পরিক্রমা এখনো আমরা দেখছি। বিগত যত রাজনৈতিক দল আছে, তারা শুধু নিজেদের দলীয় স্বার্থ কায়েমে ব্যস্ত।
লালমোহন উপজেলা জাতীয় নাগরিক পার্টির সংগঠক মহিবুল্লাহ মুন্নার সভাপতিত্বে এ সময় জাতীয় নাগরিক পার্টি ভোলা জেলার সংগঠক আবুল হাসনাত হাসনাইন, লালমোহন উপজেলার সংগঠক আমিনুল ইসলাম বুলবুল, শাহিদুল ইসলাম তন্ময়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

কিছু রাজনৈতিক দল আমাদেরকে কেবল জনগণ বানিয়ে রাখতে চায়: সামান্তা শারমিন

আপডেট : ০৮:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫