ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট   লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি উপলক্ষে লৌহজং ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চরফ্যাশনে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

গুরুতর অসুস্থ পরিচালক সি বি জামান হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ৬৫১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সি. বি. জামান গুরুতর অসুস্থ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উচ্চ রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় হাসপাতালটির স্ট্রোক সেন্টারে তার চিকিৎসা চলছে। সি. বি. জামানের একমাত্র ছেলে সি. এফ. জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সি. এফ. জামান বলেন, এক আত্মীয়র বাসায় দাওয়াতে গিয়ে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে  হাসপাতালে ভর্তি করে হয়েছে। এখন তার চিকিৎসা চলছে। সবার কাছে বাবার জন্য দোয়া চাইছি।

১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সি. বি. জামান সরাসরি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।  এ সময়ে তিনি নির্মাণ করেন একে একে ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলি’র (১৯৯০) মতো কালজয়ী চলচ্চিত্র।
এর মধ্যে ব্যবসায়িক সফলতার পাশাপাশি ১৯৮৬ সালে ৬টি ক্যাটাগরিতে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

গুরুতর অসুস্থ পরিচালক সি বি জামান হাসপাতালে

আপডেট : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯