চর কচ্ছপিয়া ও চর কুকরী মুকরী বিআইডব্লিউটিএ’র ২টি নতুন ফ্লাট পল্টন উদ্বোধন
- আপডেট : ১১:১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানা চর কচ্ছপিয়া ও চর কুকরী মুকরী বিআইডব্লিউটিএ’র ২টি নতুন ফ্লাট পল্টন উদ্বোধন ও চর কুকরী মুকরী ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি যাত্রীদের সাথে ঘাটের ইজারাদার কর্তৃক ভোগান্তির কথা শুনে এই বছরের জুনের পর থেকে ডিসি অফিসের দেওয়া ঘাট ইজারা বাতিলের ঘোষণ দেন।
এই সময় তিনি আরও বলেন চর কচ্ছপিয়া থেকে পর্যটন দ্বীপ চর কুকরী যাতায়াতের খালটি নব্যতা সংকট থাকায় খাল খননের আশ্বাস দেন। সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবারই তো দাবি দাওয়া থাকে আমি তো আর একটি জেলা নিয়ে কাজ করি না সারা বাংলাদেশের মানুষের দাবি দাওয়া থাকে তার মধ্যে দেখে শুনে কাজ করতে হবে, অপরিকল্পিত উন্নয়ন করে সরকারের অর্থ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যথেষ্ট চেষ্টা করতেছি এবং সরকারের তরফ থেকে কাজ করার জন্য, এ সময় আরো উপস্থিত ছিলেন,বিআইডব্লিউটি এর চেয়ারম্যান,আরিফ আহমেদ মোস্তফা,ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান , চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথী,এবং দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার প্রমুখ।



















