ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত ডিসিইউর প্রথম বর্ষের পরীক্ষায় অসদুপায়, বহিষ্কার সোহরাওয়ার্দী কলেজের ৪ শিক্ষার্থী লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ চরফ্যাশনে ভয়াল ১২ নভেম্বর স্মরণে আলোচনা সভা  লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন

ডিসিইউর প্রথম বর্ষের পরীক্ষায় অসদুপায়, বহিষ্কার সোহরাওয়ার্দী কলেজের ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরাইয়া  তাসনিম, শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাদের কাছ থেকে বই, মোবাইল ফোন ও ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা পরীক্ষায় এসব সামগ্রী উদ্ধারের পর তাদের বহিষ্কার করা হয়।

কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে হল পর্যবেক্ষক ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্যরা তল্লাশি চালান। এ সময় চার শিক্ষার্থীর কাছ থেকে বই, মোবাইল ফোন ও ব্লুটুথ ডিভাইস পাওয়া যায়। পরে পরীক্ষা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক আফসানা পারভিন।

তিনি বলেন,অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে শিক্ষার্থীদের কাছ থেকে বই, মোবাইল ও ব্লুটুথ ডিভাইস পাওয়া গেছে। শৃঙ্খলার পরিপন্থী এমন কার্যক্রমের অপরাধে চারজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কলেজ ও কেন্দ্র সূত্রে আরও জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন সাতটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য পৃথক পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

তাৎক্ষণিকভাবে বহিষ্কৃত চার শিক্ষার্থীর নাম-পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ডিসিইউর প্রথম বর্ষের পরীক্ষায় অসদুপায়, বহিষ্কার সোহরাওয়ার্দী কলেজের ৪ শিক্ষার্থী

আপডেট : ০৩:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬