ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত, আহত ১

খান সুজন
  • আপডেট : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীসহ ৩ জন নিহত হয়েছে। এঘটনায় ১ জন আহত হন। বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে ষোলঘর যাত্রীছাউনীর সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ ও আহতদের উদ্ধার করে। নিহতরা হলেন আরমান, তানজিল ও রায়াছা আক্তার। প্রাইভেটকারের আহত যাত্রীর নাম মো. রবিন (২২)। জানা গেছে, আহত রবিন ঢাকার বাড্ডা এলাকার ঠান্ডু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী দ্রুতগতির প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ-১১৯৭৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জন মারা যান। দুর্ঘটনার কারণে ফাকামুখী হাইওয়ে লেনে প্রায় ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া পর ১ জন মারা যান। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি দুমরেমুছড়ে গেছে।

হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. আবু নাঈম সিদ্দিকী জানান, অতিরিক্ত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে সাখে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে ৩ জন মারা যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্বজদের সাথে যোগাযোগ করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এদের মধ্যে গাড়িটির চালক কে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন প্রদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত, আহত ১

আপডেট : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫