সর্বশেষ
ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে আহত ২
নাজমুল খান সুজন
- আপডেট : ০৯:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৭৩ বার পড়া হয়েছে
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া আন্ডার পাশের সামনে বাইক ও ট্রাকের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। বাকটির চালক মো. জাহাঙ্গীর ও আরোহী
পারুল (৩৫) সম্পর্কে তারা ভাই-বোন। সোমবার বেলা পৌণে ১১টার দিকে উপজেলার কেসি রোডের সংযোগস্থল হাঁসাড়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এঘটনা ঘটে।
আহতদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী মোটসাইকেলটি হাইওয়ের সার্ভিস লেনের হাসাড়া এলাকায় আন্ডার পাশের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইকের এক নারী আরোহীসহ ২ জন আহত হন। এ ঘটনার কিছুক্ষণ আগে সামান্য দূরত্বে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ড-১২ ৫১১০) নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের সড়কদ্বীপের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে কেউ আহত হয়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহত দুই ভাই বোনকে হাসপাতালে প্রেরণ করা হয়। তারা ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজটি শেয়ার করুন











