ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি 

তরুণ প্রজন্মের শ্রবণশক্তি কমে যাচ্ছে

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৮:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডাঃ এম এইচ চৌধুরী লেলিন

কানে হেডফোন লাগিয়ে গান বা অন্যকিছু শোনা কমবয়সীদের প্রিয় অভ্যাস। এটি বাংলাদেশসহ পৃথিবীর সবদেশের সাধারণ বাস্তবতা। সবাই হেডফোন বা এয়ারবাডে সাধারণত উচ্চমাত্রার শব্দ ব্যবহার করে । হেডফোনে গান ইত্যাদি উচ্চশব্দে শুনলে কতোগুলো ক্ষতি হয়। এগুলো হচ্ছে- কানে ঝিঁঝি শব্দ, কান ঝিমঝিম, কান ব্যথা, মাথাব্যথা, মাথাঘোরা,বিরক্তিভাব,কানে কম শোনা এবং সর্বোপরি বধির বা বয়ড়া হয়ে যাওয়া। আগামী বিশ বছরের
মধ্যে বিশ্বে প্রতি ৫জন কমবয়সীর মধ্যে অন্তত ১জন কমবেশি বধিরতায় ভুগবে। তাহলে কি হেডফোনে কিছু শোনা যাবে না? শোনা যাবে তবে মাত্রাতিরিক্ত নয়। মাত্রাটি হচ্ছে দিনে ৬০মিনিট হেডফোন ব্যবহার করা যাবে এবং শব্দমাত্রা সর্বোচ্চ মাত্রার ৬০% হবে। একে ৬০-৬০ নিয়ম বলা হয়। হেডফোনে শব্দের মাত্রা ৭০ডেসিবল(শব্দের মাত্রা পরিমাপের একক)-এর মধ্যে থাকলে ভালো হয়।
আমাদের সন্তানদের স্ক্রিনটাইম( মোবাইল,ল্যাপটপ ইত্যাদির পর্দায় তাকিয়ে থাকার সময়) বেড়ে যাওয়ার সাথে সাথে তাদের চোখে চশমা লাগছে, তেমনি হেডফোনটাইম(কানে হেডফোন/এয়ারবাড ব্যবহারের সময়) বেড়ে যাওয়ায় তাদের কানে ‘হিয়ারিং এইড(কানে শোনার যন্ত্র) লাগাতে হচ্ছে। দিনে দিনে এই সংখ্যা বাড়তে থাকবে।
তাই সচেতন ও সাবধান হওয়ার সময় “এখনই”।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

তরুণ প্রজন্মের শ্রবণশক্তি কমে যাচ্ছে

আপডেট : ০৮:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪