দক্ষিণ আইচায় ৯০ পিজ ইয়াবা ও ২কেজি গাজাসহ গ্রেপ্তার ৩
- আপডেট : ০৯:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
ভোলা জেলার পুলিস সুপার মহোদয়ের দিক নির্দেশনায় দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভূইয়ার সার্বিক তত্ত্বাবধানে অদ্য (১৫ জুলাই) সোমবার রাত ১২টা ৩০ মিনিটের সময় এস আই মো. ফারুক সহ সংগীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য হাসপাতালের সামনে পেট্রোল ডিউটি চলাকালিন সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি তল্লাশি করে ৯০পিজ ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ ১। মোঃ আইয়ুব আলী (৩২), পিতাঃ মোঃ নুরুল ইসলাম পালওয়ান, ঠিকানা, চার মন্তাজ রাঙ্গাবালী, ২। মোর্শেদ আলম মেস্ত্রী( ৩১) পিতাঃ কুট্টি মেস্ত্রী, ৩। কামরুল ইসলাম (২৮) পিতাঃ মোঃ রফিকুল ইসলাম ঠিকানা, বোরহান উদ্দিন টবগী ইউনিয়ান কে গ্রেপ্তার করেন দক্ষিন আইচা থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে দক্ষিন আইচা থানার মামলা নং ২ তারিখ ১৬/০৭/২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামালা রোজু করে আজ বুধবার আদালতে সোপার্দ করেন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মামলার আইয়ু এস আই অপরুপ কুমার।



















