ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

পাথর মেরে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৮:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আয়োজনে লালমোহন উত্তর বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে শেষ হয়।
পরে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন লালমোহন উপজেলার সদস্য সচিব মাওলানা আল আমিন, সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা ইমাম উদ্দিন শামিম প্রমুখ। পরে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।
এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক আন্দোলন লালমোহন উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার সহ ইসলামি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

পাথর মেরে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আপডেট : ০৮:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫