সর্বশেষ
বিনা খরচে আইনি সহায়তার পোস্ট করে তোপের মুখে পরেছিলেন এ্যাডভোকেট জিকু
নাজমুল খান সুজন
- আপডেট : ১১:৪৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
- বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে
গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদেরকে বিনা খরচে
আইনি সহায়তার ঘোষণা ফেসবুকে পোস্ট করে
তোপের মুখে পরেছিলেন এ্যাডভোকেট আল
আহাদ খান জিকু। গত ১৭ জুলাই তিনি তার
ফেসবুকে পোস্ট করার পর থেকে আওয়ামী লীগের
অনেকেই তাকে নানা ভাবে হুমকি দিতে থাকে।
কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে জিকু তাদের
পক্ষে কাজ শুরু করেন। মুন্সীগঞ্জ আইনজীবি
সমিতির সদস্য এ্যাডভোকেট জিকু জানান,
আন্দোলনে সফলতা আশায় আমি খুশি। গতকালও
১ জনকে জামিন করিয়েছি। সত্যের পথে অবিচল
থেকে মানুষের জন্য কাজ করে যেতে চাই। জিকু
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তান।
নিউজটি শেয়ার করুন











