ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাবের সাফল্য

আরিফুল ইসলাম আলিফ , ক্যাম্পাস প্রতিনিধি ।
  • আপডেট : ১২:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা ২০২৫-এ অংশগ্রহণ করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাব। এই জাতীয় পর্যায়ের মেলায় ক্লাবের উদ্ভাবিত প্রকল্প “Producing Electricity from Geothermal Energy” বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো ভূ-তাপীয় শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা, যা সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং টেকসই। বিজ্ঞান ক্লাবের এই গবেষণাধর্মী প্রকল্পটি বিদ্যুৎ সংকট সমাধান এবং জ্বালানির অপচয় রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। মেলায় উপস্থিত বিজ্ঞানী ও দর্শনার্থীরা উদ্ভাবনটির প্রশংসা করেন এবং বিসিএসআইআর কর্তৃপক্ষ থেকে দুইটি সার্টিফিকেট প্রদান করা হয়।

এই উদ্ভাবনী প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের পেছনে নেতৃত্ব দিয়েছেন বিজ্ঞান ক্লাবের কো-অর্ডিনেটর মোঃ আতিকুল ইসলাম মমিন। তার পাশাপাশি বিজ্ঞান ক্লাবের অন্যান্য মেধাবী সদস্যরা— জিহাদ বিন জাকির, শুভন, তামিম, রবিউল মোল্লা, আহাদ বিন মোশারফ ও আল হাসিব—প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এছাড়া, ক্লাবের মডারেটর ড. অধ্যাপক শামসুন্নাহার সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ছিলেন এবং যুব রেড ক্রিসেন্ট দল, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এই প্রকল্পে সহায়তা করেছে।

বিজ্ঞান ক্লাবের কো-অর্ডিনেটর মোঃ আতিকুল ইসলাম মমিন বলেন,
“জাতীয় পর্যায়ের এমন একটি মেলায় অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সারাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবগুলোর সঙ্গে আমাদের ক্লাবের অংশগ্রহণ সত্যিই গর্বের বিষয়। ভবিষ্যতে আমরা আরও নতুন ও উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করার পরিকল্পনা করছি, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রজেক্টটি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে দেশের বিদ্যুৎ সংকট দূর হবে, জ্বালানির ব্যবহার কমবে এবং পরিবেশ দূষণ হ্রাস পাবে।”

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা ২০২৫ ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। তিন দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বশিক্ষিত বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাবের এই অর্জন তাদের ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের জন্য এক অনন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাবের সাফল্য

আপডেট : ১২:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫