ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে গাঁজাসহ যুবক আটক, এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা  ৩২টি কচ্ছপ উদ্ধার দক্ষিণ আইচা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল শ্রীনগরে মাদক বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় ড্রাইভার ও হেল্পারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে, বুধবার (৮ জুলাই) রাত ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার বদরপুর ধুমকেতু আবাসন সংলগ্ন এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩ টি গুদাম তল্লাশি করে প্রায় ৫ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর এবং জব্দকৃত কারেন্ট জাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট

আপডেট : ০৭:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬