ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

ভোলার বোরহানউদ্দিনে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

জেলা প্রতিনিধি, ভোলা :
  • আপডেট : ০৯:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে নৌবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহীদ ও তার স্ত্রী তসলিমা-কে আটক করেছে। এসময় ৩৪ পিচ ইয়াবা সহ নগদ ৩ লক্ষ ৫৯ হাজার ২১০ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনী শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত নৌবাহিনী ও পুলিশ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এসময় চকডুষ (চৌকিদার বাড়ি) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহীদ ও তার স্ত্রী তসলিমা-কে আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে ৩৪ পিস ইয়াবা, মোবাইল ফোন ২ টি এবং মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩ লক্ষ ৫৯ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত নগদ টাকা, মাদক ও মোবাইলসহ আটককৃত ব্যক্তিদের বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ভোলার বোরহানউদ্দিনে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

আপডেট : ০৯:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫