ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মো. আব্দুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের পূর্বে জনগনের কাছে দোয়া চেয়েছেন আসনটির ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শেখ মো. আব্দুল্লাহ্। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীনগর উপজেলার বাইপাশে বিএনপি আয়োজিত সভায় তিনি দোয়া চান।
 এরপর তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রওনা হন। শেখ মো. আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, সব কিছুর মালিক মহান আল্লাহ। আল্লাহর ইচ্ছায় আমি বিএনপির মনোয়ন পেয়েছি। শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার মুসলমান, হিন্দু, খ্রিষ্টানসহ সকল ধর্মের ভাই বোনদের কাছে দোয়া প্রার্থনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আগামী ১২ ফেব্রæয়ারি নির্বাচনে জয় লাভ করতে পারি। মানুষের দোয়াই সবচেয়ে বড় শক্তি বলে তিনি উল্লেখ করে নেতা কর্মীদেরকে আল্লাহর উপর ভরসা রেখে মাঠে কাজ করার আহবান জানান।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, বিএনপি নেতা শহিদুল ইসলাম কাড়াল, রফিকুল আমিন, স্বাধীন মোল্লা, মো. ইদ্রিস, আব্দুর রশিদ, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম নাদিম, শামীম খান প্রমুখ। এছাড়া শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব রজিন খান, ছাত্রদলের সভাপতি আশ্রাফুল শুভ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মো. আব্দুল্লাহ্

আপডেট : ০৭:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫