সর্বশেষ
মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে জনতা ব্যাংকের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ১১:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে অসহায়, দরিদ্র, দুস্থ, অভাবী ও ভাসমান শীতার্ত পরিবারের মাঝে জনতা ব্যাংকের কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইনান্স ইউনিটের সি এস আর কার্যক্রমের আওতায় এসব কম্বল বিতরণ করা হয়।
জনতা ব্যাংক লিমিটেড ব্যাংকিং কার্যক্রমের বাইরে বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে অংশগ্রহন ও পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় অত্র ব্যাংকের সিইও এন্ড এমডি নির্দেশনায় এসব কম্বল বিতরণ করা হয়।
এতে অংশ গ্রহণ করেন এরিয়ার সহকারী মহাব্যবস্থাপক আবু আল মামুন, মুন্সীগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক মো. শহিদুর রহমান রবি, এরিয়ার প্রিন্সিপাল অফিসার নূরজাহান আখতার, প্রিন্সিপাল অফিসার মাসুদ, সিবিএ এর সভাপতি জহিরুল ইসলাম এবং এরিয়ার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
















