লালমোহন ইসলামিকমডেল মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট : ০৮:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা) : ভোলার লালমোহন ইসলামিকমডেল মাদরাসার ২০২৬ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনাপ্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এউপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী সমাজ কল্যাণপরিষদের পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের এর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইনের সঞ্চালনায়আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতিও সাবেক পরিচালক মুহাদ্দিস মাওলানা আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন ইসলামী সমাজ কল্যাণপরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহনপৌরসভার সাধারণ সম্পাদক ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, কার্যকরি কমিটির সদস্য মাওলানা রুহুল আমিন, উপাধ্যক্ষ মোঃ লোকমান হোসেন, ইসলামী সমাজ কল্যাণপরিষদের সদস্য মোঃ জাকির হোসেন প্রমূখ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেনশিক্ষার্থী মাইমুনা হক সামিয়ার পিতা মুহাদ্দিস মাওলানা নাজমুল হক।
উল্লেখ্য যে, এবছরলালমোহন কামিল মাদরাসার সেন্টারে পরীক্ষা দিয়ে ইসলামিক মডেল মাদরাসার ২৩ জনের মধ্যে১৪ জন জিপিএ ফাইভ উত্তীর্ণ হয়। বাকি ৯ জন এ গ্রেডে উত্তীর্ণ হয়। আলোচনা সভাশেষে সকল কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
নিউজটি শেয়ার করুন

















