ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরফ্যাশনে নজরুল বর্ষের অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে সভাপতি নোমান, সম্পাদক জাহাঙ্গীর নির্বাচিত লালমোহনে দেবরের হামলায় হাসপাতালে ভাবি লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্র লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ চরফ্যাশনে ৪টি ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের জরিমানা  

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজ বিপ্লব গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ভোলার লালমোহন বদরপুর মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকাল ১১ টায়, কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফয়সাল হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফয়সাল হায়দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে দেশব্যাপী বৃক্ষরোপণের যে ডাক দিয়েছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে নিজের বাড়ি ও কলেজ প্রাঙ্গণে গাছ লাগিয়ে এই কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে কলেজের শিক্ষক মন্ডলী, অবিভাবক ও শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ০৭:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬