ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ/ ‎আহত কলেজছাত্রের মৃত্যু লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল! ষোলঘর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ  উপলক্ষে র‌্যালি লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন

লালমোহনে অর্ক-জহিরকে বিএনপির নেতৃত্বে চেয়ে বিশাল পদযাত্রা

নাজমুল খান সুজন
  • আপডেট : ১০:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ২৬ শে জুলাই ভোলার লালমোহন উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে ইসলামিয়া কামিল মাদরাসার সামনে থেকে পদযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রায় নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) যোগ্য উত্তরসূরি তাহারাত হাফিজ অর্ককে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি এবং দলের দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠক মো. জহিরুল ইসলাম (সুমন)-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেয়ার দাবি জানান। পদযাত্রায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন, তাহারাত হাফিজ অর্ক একজন তরুণ, শিক্ষিত এবং আধুনিক নেতৃত্বের প্রতীক। তিনি তার মেধা ও প্রজ্ঞা এবং রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে ইতিমধ্যে উপজেলা জুড়ে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। অপরদিকে, জহিরুল ইসলাম সুমন লালমোহনের রাজপথে বহুবার নির্যাতিত হলেও দলের প্রতি নিজের নিষ্ঠা ও আত্মত্যাগে কখনো পিছপা হননি। অর্ক-জহির লালমোহন উপজেলা বিএনপি নেতৃত্বে আসলে সাংগঠনিক কর্মকাণ্ড আরো বেগবান হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে অর্ক-জহিরকে বিএনপির নেতৃত্বে চেয়ে বিশাল পদযাত্রা

আপডেট : ১০:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫