লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট : ০৭:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার লালমোহনে উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন উপজেলার প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ এর আয়োজন, বুধবার (৬ মে) বিকেল ৩টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্যায়ে বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়। এতে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের একতরফা আধিপত্য লক্ষ্য করা গেছে। শেষ পর্যন্ত তারা ৪-০ গোলের বড় ব্যবধানে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে, বালকদের বিভাগের চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কচুয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইন্দ্রজিৎ কুমার, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক মো. নোমান পাটোয়ারী সহ বিভিন্ন সরকারি প্রাথমিক শিক্ষা শিক্ষক ও শিক্ষার্থীরা।
নিউজটি শেয়ার করুন
















